সারাদেশ

কুমিল্লা সিটিতে খাল খনন ও ডেঙ্গু নিধন অভিযান পরিচালনা

কুমিল্লা প্রতিনিধি: রাতুল হাসান

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক_ ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি_ রেজাউল কাইয়ুমের নেতৃত্বে শাসনগাছা এলাকায় খাল খনন ও ডেঙ্গু মশা নিধন অভিযান।

কুমিল্লা সিটি করপোরেশনের শাসনগাছা অংশে খাল খনন ও ডেঙ্গু মশা নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে খাল পরিষ্কার ও খনন, ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “তারেক রহমানের নির্দেশে আমি সকল কাজকর্ম সত্য ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছি। ইনশাআল্লাহ কুমিল্লা সিটিকে একটি উন্নতমানের সিটিতে রূপান্তর করবো। আমি ও আমার টিম প্রতিনিয়ত ডেঙ্গু ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছি। তারেক রহমানের নির্দেশে খাল খনন করা হবে, এতে শহরের জলাবদ্ধতা কমবে।”

 

তিনি আরো বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

Leave a Reply

Back to top button