সারাদেশ

জাতীয় ব্যাডমিন্টনে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্যে জেলা প্রশাসনের শুভেচ্ছা ও অভিনন্দন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ সাফল্য পেয়েছেন নারায়ণগঞ্জের খেলোয়াড়রা।

 

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশগ্রহণ করে নারী এককে চ্যাম্পিয়ন ও নারী দ্বৈতে রানার-আপ হয়েছেন লিকা পোদ্দার। এছাড়া স্মৃতি রাজবংশী নারী এককে এবং শুই চিং মং মারমা ও স্মৃতি রাজবংশী জুটি মিশ্র দ্বৈতে সেমিফাইনালে উন্নীত হয়েছেন।

 

খেলোয়াড়দের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর পক্ষ থেকে জেলা প্রশাসক মো. রায়হান কবির আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

অভিনন্দন বার্তায় জেলা প্রশাসক বলেন, জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের এই অর্জন অত্যন্ত গর্বের। তাদের সাফল্য নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে।

 

তিনি চ্যাম্পিয়ন লিকা পোদ্দারসহ সকল খেলোয়াড়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Leave a Reply

Back to top button