বিবিধ

নারায়ণগঞ্জের সিনেস্কোপে চলছে শিক্ষার্থীদের নির্মিত সিনেমা ‘অন্যপাতা’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

নারায়ণগঞ্জের সিনেস্কোপ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত চলচ্চিত্র ‘অন্যপাতা’। গত ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া সিনেমাটির প্রদর্শনী চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানির পরিচালনায় নির্মিত সিনেমাটিতে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন, পারিবারিক প্রত্যাশা, আর্থিক সংকট ও তরুণদের জীবনের নানা বাস্তবতা।

 

নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে সিনেমাটি নির্মাণ করেছেন শিক্ষার্থীরা। বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই তাঁদের এই উদ্যোগ তরুণদের সৃজনশীলতা ও চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহের পরিচয় বহন করছে।

 

সিনেস্কোপের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৮ ও ২৯ অক্টোবর সিনেমাটির প্রদর্শনী বিকেল ৩টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৮টায় নির্ধারিত রয়েছে।

Leave a Reply

Back to top button