যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে মিনহাজ উদ্দিন মিঠুর বিশাল শোডাউন
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে মিনহাজ উদ্দিন মিঠুর বিশাল শোডাউন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য র্যালিতে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মিনহাজ উদ্দিন মিঠু।
মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) বিকেলে এ শোডাউন করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালিতে মিনহাজ উদ্দিন মিঠুর নেতৃত্বে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে র্যালিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। সুসংগঠিতভাবে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের জানান ফতুল্লা থানা যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় মিনহাজ উদ্দিন মিঠুর নেতৃত্বে নেতাকর্মীদের এই অংশগ্রহণ স্থানীয় যুবদলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মহসিন, আমির, সুমন, আসলাম, সোহেল, সাইদুল জুম্মান,প্রান্ত, সাকিব, শফিক সম্রাট, ইমরান সহ প্রমূখ।

