রাজনীতি

জেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালিতে বিশাল মিছিল নিয়ে আফজাল কবির এর যোগদান 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালিতে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেছেন তারাবো পৌর যুবদলের আহবায়ক আফজাল কবির।

 

মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) সকালে এ শোডাউন করেন তিনি।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে আফজাল কবির এর নেতৃত্বে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে র‍্যালিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। সুসংগঠিতভাবে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের জানান দেন তারাবো পৌর যুবদল।

 

আফজাল কবির এর নেতৃত্বে নেতাকর্মীদের এই অংশগ্রহণ স্থানীয় যুবদলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

 

এসময় আরো উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাজী হাসান ইমাম বাবুল সহ তারাবো পৌর যুবদল নেতা কাউছার আলম, আবু তাহের মিয়া, কুতুবউদ্দিন ভূইয়া, আরিফুর রহমান আরিফ, হাজী আকতার হোসেন ভূইয়া, মোখলেছ সাউদ, মকবুল মিয়া, রবিউল মিয়া, মামুন মিয়া, রমজান খান, নয়ন ভূইয়া, সোহেল মিয়া, নজরুল ইসলাম, মাসুদ মীর, আব্দুল আজিজ হীরা, আরমান মোল্লা,সালাউদ্দিন মিয়া সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button