সোনারগাঁওয়ে র্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণা: গ্রেপ্তার ২, সরঞ্জাম উদ্ধার
সোনারগাঁওয়ে র্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণা: গ্রেপ্তার ২, সরঞ্জাম উদ্ধার

ভুয়া RAB সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে ০২ জন গ্রেফতার; RAB-এর ০৪টি কটি, ০২টি ওয়াকিটকি, হ্যান্ডকাফ, আইডি কার্ড ও মোটরসাইকেল উদ্ধার।
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) চন্দন দে-এর নেতৃত্বে ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২২:১০ ঘটিকায় সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে চেকপোস্ট পরিচালনাকালে ভুয়া RAB সদস্য পরিচয়দানকারী ১। মোঃ সোহেল (৩৫), পিতা-আব্দুর রব, মাতা-ফরিদা বেগম, সাং- রাজারবাগ (মার্চেন্ট স্কুলের পশ্চিম-দক্ষিণ পাশে), নলছিটি পৌরসভা, থানা-নলছিটি, জেলা- ঝালাকাঠি, বর্তমানঃ কাজলা কাঠেরপুল, দুলু হাজী রোড (মুসলিমের টিনসেড বাড়ীর ভাড়াটিয়া), থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা; ২। মোঃ সাজ্জাদ হোসেন সোহাগ (৩০), পিতা-মোঃ হুমায়ুন কবির, মাতা-মোসাঃ সাজেদা বেগম, গ্রাম-আমনা আমতলী, থানা- জয়দেবপুর, থানা- গাজীপুর, বর্তমানঃ সাং-আশকোনা (চাঁদ মসজিদের পাশে জসিম এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা’দেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের হেফাজত হতে ০৪টি কালো রঙের RAB কটি, ০২টি কালো রঙের ওয়াকিটকি, ০১টি হ্যান্ডকাফ, ০১টি পিস্তলের কভার, ০১টি RAB-এর আইডি কার্ড, ০১টি Walton Android মোবাইল ফোন, ০১টি Redmi Android মোবাইল ফোন, ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাইস এবং ০১টি FZ-1 Version মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫) জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

