সারাদেশ

নারায়ণগঞ্জে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয় বাড়াতে ‘জিও-এনজিও’ সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয় বাড়াতে ‘জিও-এনজিও’ সেমিনার অনুষ্ঠিত

সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ÔStrengthening the GO-NGO Coordination’ শীর্ষক সেমিনার।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যৌথভাবে এ আয়োজন করছে।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মো. সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ইনচার্জ) মো. নূর কুতুবুল আলম এবং এডাব-এর নির্বাহী পরিচালক এ কে এম জসিম উদ্দিন, মো: মঈনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ, কে এম ফরিদুল মিরাজ, প্রধান সমাজকল্যান কর্মকর্তা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এডাব নারায়ণগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান প্রদীপ কুমার দাস। সঞ্চালনা করেন এডাব নারায়ণগঞ্জ জেলার সম্পাদক এস এম আরিফ মিহির।

 

প্রধান অতিথির বক্তব্যে এড. মো. সাখাওয়াত হোসেন খান বলেন, সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এনজিওগুলো মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কাজ করে। তাদের অভিজ্ঞতা ও সরকারের উন্নয়ন পরিকল্পনাকে সমন্বিত করতে পারলে জনগণ আরও দ্রুত ও কার্যকর সেবা পাবে।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এনজিও, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।

 

প্রধান অতিথি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। তাই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রেখে সম্মিলিতভাবে কাজ করলে নারায়ণগঞ্জের মানুষের জীবনমান আরও উন্নত করা সম্ভব।

 

সেমিনারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন, স্থানীয় পর্যায়ে মানুষের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

এডাবের নির্বাহী পরিচালক একে এম জসিমউদ্দিন বলেন, জিও-এনজিও সমন্বয় আরও শক্তিশালী করার মাধ্যমে নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডকে অধিকতর গতিশীল ও জনকল্যাণমুখী করাই এ সেমিনারের মূল লক্ষ্য।

 

সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন মো. নুরুল আমিন স্বপন, বিভাগীয় সমন্বয়কারী,এডাব।বক্তব্য রাখেন এস এম সেলিম আক্তার, কোঅর্ডিনেটর রিসার্জ এন্ড এডবোকেটসী,এডাবের সদস্য মো. হাবিবুর রহমান, মো: মোজাম্মেল হোসেন লিটন, হাজী নাজির খান।

 

এ সময় উপস্থিত ছিলেন কাজল বেগম, নুরুল ইসলাম খাঁন, মোশারফ হোসেন, মনিরুল হক মনির,তারেক হোসেন, মো. লিটন, ব্র্যাকের জেলা সমন্বয়ক সুমন চৌধুরী, রিক সুজিত সাহা, ব্লাষ্ট সমন্বয়কারী এড. জেসিকা রহমান, এসএসএস মোশারফ হোসেন,টিএমএস এস এর সমন্বয়কারী আব্দুল কুদ্দুস, শক্তি ফাউন্ডেশন এর এরিয়া সুপারভাইজার মো. কামরুল ইসলাম, মানব কল্যাণ পরিষদের কাজী ইমরুল কায়েস, নুসরাত হোসেন নিশু, নুর আলম জয়, তুলসী ঘোষসহ সদস্যবৃন্দ।

Leave a Reply

Back to top button