রাজনীতি

জেলা পরিষদে মামুন মাহমুদের সঙ্গে এমপি মমতাজ আলোর সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদে মামুন মাহমুদের সঙ্গে এমপি মমতাজ আলোর সৌজন্য সাক্ষাৎ

 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনাবা মমতাজ আলো এমপি। তিনি সংসদ সদস্য, আসন-২৮ (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী)।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে এসে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মমতাজ আলো এমপি। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

 

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে মমতাজ আলো এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

 

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Back to top button