Uncategorizedরাজনীতি

নারায়ণগঞ্জে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে হোসিয়ারী এসোসিয়েশনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে হোসিয়ারী এসোসিয়েশনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 

বৃহস্পতিবার ( ১২ জুন ) দুপুরে মিশনপাড়া হোসিয়ারী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

 

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, দেশের অর্থনীতি বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত ও দুর্নীতিগ্রস্ত হয়েছে। সে জায়গা থেকে একটি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দলমত নির্বিশেষে সবাই মিলে জনগণের প্রত্যাশা পূরণ করতে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। কোনো নন-ইস্যুকে ইস্যু তৈরি করে রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের কোনো ক্ষতির কারণ না হয়।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকারের কাছেও অনেক নতুন পলিসি আছে। সেগুলোর সুবিধা আপনারা পাবেন।জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেননি, ব্যবসায়ীদেরও মূল ধারায় নিয়ে এসেছিলেন, গার্মেন্টস খাতের ওপর দাঁড়িয়ে আজ দেশের অর্থনীতি পরিচালিত হচ্ছে এবং এর সঙ্গে হোসিয়ারি শিল্পও সংযুক্ত রয়েছে। সুতরাং এসব খাত শহীদ জিয়াউর রহমান ভেবে-চিন্তেই প্রতিষ্ঠিত করেছিলেন, যাতে আগামী বিশ্বে দেশের জন্য কোনো ভিত্তি রোপণ করা যায়। সেই ব্যবসার ভিত্তিও তিনি স্থাপন করেছিলেন। আর সেটি ছিল পলিসি ডেভেলপমেন্ট।সততার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছে বলেই জাতীয়তাবাদী দল বহুবার রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেয়েছে। এবং যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর কথা বলার অধিকার পেয়েছে। সুতরাং আমরা মানুষের প্রত্যাশা পূরণে সকল রাজনৈতিক দল মিলে এমন পরিবেশ গড়ে তুলি, যাতে রাজপথ ও সংসদ উভয়ই গঠনমূলক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

 

 

 

 

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার , বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, বাংলাদেশ নিটিং অনার্স এসোসিয়েশন সভাপতি সেলিম সারোয়ার, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ সহ বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর পরিচালক বৃন্দ।

Leave a Reply

Back to top button