অপরাধ

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শরীফ হোসেন (৩০)। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

​গত ১০ জুন (বুধবার) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১০/০৬/২০২৬ তারিখে জালকুড়ি কড়ই এলাকায় অভিযান চালিয়ে শরীফ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​আসামির পরিচয়

​নাম: মোঃ শরীফ হোসেন (৩০)

​পদবী: সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত সংগঠন)।

​পিতা: ওমর আলী

​ঠিকানা: সাং- জালকুড়ি নাইতারপাড়া (০৯নং ওয়ার্ড), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামি মোঃ শরীফ হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু রয়েছে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Back to top button