সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা স্থানীয় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের প্রভাবশালী নেতা বলে জানা গেছে।

​আজ মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (কাদির) এবং স্থানীয় যুবদল নেতা মো. মাসুম।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়: আজ সন্ধ্যা ৬টার দিকে আব্দুল কাদির জিলানী ও মো. মাসুম মোটরসাইকেল যোগে জালকুড়ি দশপাইপ এলাকা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই নেতার মর্মান্তিক মৃত্যু হয়।

​দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, “সন্ধ্যা ছয়টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি মারা গেছেন। নিহতরা ছাত্রদল ও যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।” পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দের চেষ্টা চলছে।

​এলাকায় শোকের ছায়া: এদিকে ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি/সাধারণ সম্পাদক স্নেহের কাদির এবং যুবদল নেতা মাসুমের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” পাঠ করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

Leave a Reply

Back to top button