সিদ্ধিরগঞ্জে ১টি দেশীয় তৈরী লোহার পাইপ গান ও ১টি কার্তুজ এর খোসা সহ গ্রেফতার ১
সিদ্ধিরগঞ্জে ১টি দেশীয় তৈরী লোহার পাইপ গান ও ১টি কার্তুজ এর খোসা সহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের জন্য এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১১/০৫/২০২৬ তারিখ রাত ২২.৫০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন মদিনাবাগ সাকিনস্থ জনৈক রাকিব প্রধানের বাড়ির পাশে তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আসামি- ১। মোঃ মুরাদ (৩০), পিতাঃ মৃত- কামাল হোসেন, মাতাঃ মাসুদা বেগম, সাং- গোদনাইল, ২ নং ঢাকেশ্বরী (চেয়ারম্যান অফিস), থানা-সিদ্ধিরগঞ্জকে গ্রেফতার করে তার হেফাজত থেকে ০১টি দেশীয় তৈরী লোহার পাইপ গান ও ০১টি কার্তুজ এর খোসা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

