সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০১ পিস ইয়াবা ও ১০ পুড়িয়া হেরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০১ পিস ইয়াবা ও ১০ পুড়িয়া হেরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব- ইন্সপেক্টর(নিঃ)/ আরিফুজ্জামান এর নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল ০৯/০৫/২০২৬ খ্রিঃ রাত অনুমান ২১:২৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর সাকিনস্থ মেম্বার গলি পিএনবি ডেন্টাল কেয়ার এর সামনে পাকা রাস্তার উপর উপর হতে ১। মোঃ লিমন (৩৫), পিতা- নুর আলম মিয়া, মাতা- মোসাঃ সীমা বেগম, সাং দক্ষিণ ধানগুরা, পৌরসভা ৪নং ওয়ার্ড, থানা ও জেলা- গাইবান্ধা, এ/পি সাং কাঁচপুর, সোনাপুর, (জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মোঃ সিয়াম (২৫), পিতা- মোঃ লিটন, মাতা- মোসাঃ নাছিমা আক্তার, সাং জুড়াইন, থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, এ/পি সাং কাঁচপুর, সোনাপুর, (মেম্বারগলি), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ’দের জব্দ তালিকায় উল্লেখিত আলামত ১০১ (একশত এক) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ (দশ) পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

