অপরাধ
বন্দর থানা পুলিশ কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বন্দর থানা পুলিশ কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব
গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এর প্রত্যক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) আরিফ তালুকদার সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানাধীন বন্দর বাসস্ট্যান্ড রেল লাইন সড়কের মদনগঞ্জ টু মদনপুর এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত
অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় ১। শফিকুল ইসলাম
(২৬), পিতা-আশরাফ আলী, মাতা-রীনা বেগম, গ্রাম- ভদ্রাসন (তাতীপাড়া) ,
থানা- শিবচর, জেলা -মাদারীপুর, বর্তমান: (রূপালী আবাসিক এলাকা), থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ’ এর দখল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদতাতে প্রেরণ করা হয়েছে।

