সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে- এমপি দিপু ভূইয়া
সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে- এমপি দিপু ভূইয়া

সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় ও কলেজে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৮ মে ) দিনব্যাপি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
এসময় এমপি দিপু ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে যাদেরকে উপলক্ষ্য করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারাই আগামীতে দেশের হাল ধরবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে। তবেই মানুষ তোমাকে মনে রাখবে। এখানে এসে অনেক শিক্ষার্থীদের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। কিছু সমস্যা এখানে রয়েছে আমরা সম্মিলিতভাবে সকল সমস্যা সমাধান করবো৷
অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

