অপরাধ
নারায়ণগঞ্জ লিংকরোডে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই
নারায়ণগঞ্জ লিংকরোডে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোর আনুমানিক ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড) জালকুড়ি ওভারপাসের সামনে মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুল মালেকের (৪৬) গতিরোধ করে ৭ থেকে ৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত।
এসময় তারা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা আব্দুল মালেককে মারধর করে প্রায় তার কাছে থাকা স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সেকান্দার বলেন, ‘ভুক্তভোগী থানায় এসেছিলেন অভিযোগ করার জন্য, আমরা শুনেছি ঘটনাটা। তার অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

