Uncategorizedঅপরাধ

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে হামলা, ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে হামলা, ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত

আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাবের তিন সদস্য। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে স্থানীয় মাদক কারবারি ও দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে কুপিয়ে আহত করে র‍্যাব সদস্যদের। আহত ব্যক্তিদের মধ্যে মাহী নামের এক র‍্যাব সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গুরুতর আহত এসআই নজিবুল ও ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

র‍্যাব জানায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের তথ্য সংগ্রহে গিয়েছিল র‍্যাবের চার সদস্য। গোয়েন্দা নজরদারির উপস্থিতি টের পেয়ে এ হামলা চালানো হয়।

 

খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান।

 

এ বিষয়ে র‍্যাব-১১ অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা এ বিষয়ে পরে কথা বলব। আগে আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে।

Leave a Reply

Back to top button