অপরাধ

জুলাই আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

জুলাই আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

 

বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকার মনোয়ারা জুট মিলের প্রবেশ পথসংলগ্ন ঝোপঝাড় থেকে এসব উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে জানতে পারে, ওই এলাকায় স্কচ টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে আছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

 

এসময় ঝোপঝাড়ের ভেতর থেকে স্কচ টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে খুলে দেখা যায়, একটি ৭.৬২ সেমি অটোমেটিক ‘৫৪ চায়না’ পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ রয়েছে।

 

র‌্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-১১ বলছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button