Uncategorizedসারাদেশ

ডিজেলের মুল্যবৃদ্ধিতে মুল্যস্ফৃতি ঘটবে না: না’গঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী

ডিজেলের মুল্যবৃদ্ধিতে মুল্যস্ফৃতি ঘটবে না: না’গঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজেলের যে পরিমান মুল্যবৃদ্ধি হয়েছে তাতে মুল্যস্কৃতি ঘটবে না। তিনি আরও বলেন, মিল ফ্যাক্টরি এবং বিদ্যুতে বেশি বেশি গ্যাস সরবরাহের জন্য এলএনজি নতুন করে আনার উদ্যোগ জ্বালানি মন্ত্রনালয় নিয়েছে।

 

দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গনে পাট অধিদপ্তরের উদ্যোগে বহুমূখী পাটপণ্য মেলার উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ অতিক্রমে প্রায় ৩০ লিটার ডিজেল ব্যবহার করে, ফলে অতিরিক্ত ব্যয় হয় প্রায় ৪৫০ টাকা। এতে ১০ হাজার কেজি পণ্য পরিবহনে প্রতি কেজিতে খরচ বাড়ে প্রায় ৪৫ পয়সা, যা পণ্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হতে পারে না।

 

তিনি আরো বলেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির পেছনে অনেক ক্ষেত্রে বাস্তবতার চেয়ে গুজব ও জল্পনাকল্পনাই বেশি ভূমিকা রাখে। এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য যাচাই করে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

রপ্তানি খাতে মন্দাভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি হঠাৎ তৈরি হয়নি; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়েছে।

 

তবে সরকার কম জ্বালানিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণ এবং গ্যাস সরবরাহ বাড়াতে এলএনজি আমদানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

 

মন্ত্রী গণমাধ্যকর্মীদের জানান, বাংলাদেশের পাট বীজ এখনও আসে অন্য দেশ থেকে। আমরা ইতিমধ্যে একটি ক্রাশ প্রোগ্রাম নিয়েছি যাতে স্বল্পতম সময়ে পাট বীজে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়। পাশাপাশি সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নির্দেশনা জারি করা হয়েছে, যাতে পলিথিনের ব্যবহার কমানো যায়।

 

কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, কাঁচা পাট রপ্তানির তুলনায় পাটপণ্য তৈরি করে রপ্তানি করলে বেশি মূল্য সংযোজন হয় ও কর্মসংস্থান সৃষ্টি হয়।

Leave a Reply

Back to top button