রাজনীতি
তোলারাম কলেজে ছাত্রদলের ওপর হামলার তীব্র নিন্দা ফতুল্লা থানা বিএনপি নেতা বারী ভূইয়ার
তোলারাম কলেজে ছাত্রদলের ওপর হামলার তীব্র নিন্দা ফতুল্লা থানা বিএনপি নেতা বারী ভূইয়ার

তোলারাম কলেজে ছাত্রদলের উপর ছাত্রশিবিরের হামলা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন এড. আব্দুল বারী ভূইয়া
নারায়ণগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ তোলারাম কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রশিবিরের হামলায় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়া তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (৫ আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে এডভোকেট আব্দুল বারী ভূইয়া আরও জানান, ছাত্রশিবির একটি গুপ্ত সংগঠন তারা বিদেশি টাকার বিনিময়ে দেশের অবস্থা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এ ঘটনা ঘটায়। তবে তাদেন নীল নকশা বাস্তবায়ন হবে না আমরা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি। ছাত্রশিবিরের এই ন্যক্কারজনক ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

