রাজনীতি

হাজীগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভে সদর থানা বিএনপির পুষ্পস্তবক অর্পণ

হাজীগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভে সদর থানা বিএনপির পুষ্পস্তবক অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি।

 

‎‎বুধবার ( ৫ আগস্ট) সকালে শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মৃতিস্তম্ভে সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান এর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করেন সদর থানা বিএনপির নেতৃবৃন্দ।

 

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আরিফ সহ অসংখ্য নেতৃবৃন্দ।

 

 

 

 

 

Leave a Reply

Back to top button