বিবিধ

জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

জাপানে উচ্চ শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়তে জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে বর্তমান জাপান করনীয়: সম্ভাবনা ও ভবিষ্যৎ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নজরুল ইসলাম রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউটের কমিশনার শরীফ মোঃ আরিফ মিহির।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনেকেরই স্বপ্ন থাকে জাপান যাওয়ার কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না। আমাদের দেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যায় কিন্তু জাপানে খুব কমই যায়। যদি সুযোগ থাকে তাহলে প্রতিটি শিক্ষার্থীর উচিত সুযোগটি কাজে লাগানো। এতে করে যেমন শিক্ষান মান বাড়াতে সহায়ক হবে তেমনি বৈদশিক রেমিট্যান্সও দেশে আসবে। তাই আমি মনে করি সুযোগটি কাজে লাগিয়ে সুশিক্ষিত হওয়া ও নিজেকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে জেবি কোকুসাই গো গাকুইন এর ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন পান্নার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্টুডেন্ট সাপোর্ট এসোসিয়েশন এর প্রেসিডেন্ট নাগা মান্তু ফারুক, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এড. জিল্লুর রহমান মুকুল, হাসিনা অটিজম চাইল্ড এর প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমু, মহানগর বিএনপির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।

Leave a Reply

Back to top button