অপরাধ

সোনারগাঁও পুলিশের অভিযান: ৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

সোনারগাঁও পুলিশের অভিযান: ৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোনারগাঁও থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. মাহমুদুল হাসান শিমুল (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

​ ৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। সোনারগাঁও থানার এসআই (নিরস্ত্র) মো. ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ৪ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকার আব্দুল কাদিরের বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তায় অভিযান চালায়।

​অভিযানকালে মো. মাহমুদুল হাসান শিমুলকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত মাদক কারবারি শিমুলের স্থায়ী ঠিকানা কুমিল্লার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামে। তাঁর পিতার নাম মো. আমির হোসেন এবং মাতার নাম মোছা. মমতাজ বেগম। বর্তমানে তিনি ঢাকার ডিএমপির রমনা থানার ৭৬ নম্বর সেগুনবাগিচা এলাকায় বসবাস করতেন।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Back to top button