অপরাধ

ফতুল্লায় পুড়িয়া হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় পুড়িয়া হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

​গত ৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের ৭ তলা বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত আসামির নিকট থেকে ১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

​পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহনের বিরুদ্ধে পিসিপিআর যাচাই করে পূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​মাদক ও যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Back to top button