সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মো: মহিববুল্লাহ এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ হারুন মিয়া এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ০৫/০৫/২০২৬ খ্রিঃ বিকাল ২১.১০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন উত্তর পিরোজপুর সাকিনস্থ পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠ হতে ১। মোঃ হুমায়ুন কবির বাদশা (৩৫), পিতা-মোঃ আজহারুল ইসলাম, মাতা-মোসাঃ শাহানাজ বেগম, সাং-হাবিবপুর (চর মিনিখালী), পোঃ-বড়নগর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ সেলিম (৪২), পিতা-মৃত আঃ মতিন, মাতা-মোসাঃ মোর্শেদা বেগম, সাং-টানবলাখী, পোঃ-হোসেনদী, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ এবং জব্দকৃত আলামত একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট সর্বমোট (২০+১০)=৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০৩ (তিন) গ্রাম সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০ (ক) ধারার নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।

