অপরাধ

সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬ (ছয়) কেজি গাঁজাসহ মো. সানী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ধ্যায় সোনারগাঁও থানার সনমান্দী ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এই সফল অভিযান চালায়।

​পুলিশ জানায়, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোনারগাঁও থানাধীন সনমান্দী ইউনিয়নের ফতেপুর সাকিনস্থ আলমগীর হোসেনের ‘আনিকা সাইকেল স্টোর’-এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সানিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সানী চাঁদপুরের চাঁদপুর সদর থানার মনোহোর কান্দী (বিষ্ণপুরা) এলাকার মো. লোকমান বেপারী ও মৃত তহুরা বেগমের ছেলে।

​সোনারগাঁও থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button