অপরাধ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০৬/০৫/২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ০৪.১৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ড নূরবাগ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আসামি-১। সাগর @ বেলু (৩০), পিতা- মৃত রওশন মেম্বার, মাতা-পারভীন বেগম, সাং-নিমাই কাশারী, বাঘমারা, ০৩নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ এর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button