অপরাধআইন-আদালতরাজনীতি

সিদ্ধিরগঞ্জে দেড় লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ: এলাকায় তীব্র সমালোচনা

সিদ্ধিরগঞ্জে দেড় লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ: এলাকায় তীব্র সমালোচনা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেড় লাখ টাকার বিনিময়ে ৯ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক জামান’কে (পিতা: ছামেদ) থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সন্ধ্যা ৬টার দিকে জালকুড়ি আমতলা এলাকা থেকে ৯ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক জামান’কে আটক করেন সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মাসুম বিল্লাহ। আটকের পর তাকে সিএনজিতে করে দ্রুত সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

​

​অভিযোগ রয়েছে, থানায় মাত্র দুই ঘণ্টা আটক দেখিয়ে তার পরিবারের সাথে দেনদরবার করা হয়। পরবর্তীতে দেড় লাখ টাকার বিনিময়ে একটি মীমাংসার মাধ্যমে রাত ৯টায় তাকে ছেড়ে দেওয়া হয়। ওই সময় থানায় ডিউটিরত ছিলেন ওসি এমদাদুল হক।

​মুক্তির পর এএসআই মাসুম বিল্লাহ ওই নেতাকে আগামী ৭ থেকে ৮ দিন এলাকায় না থাকার নির্দেশ দেন বলে জানা গেছে। পুলিশের এমন দ্বিমুখী আচরণ ও আর্থিক লেনদেনের মাধ্যমে একজন রাজনৈতিক পদধারী ব্যক্তিকে এভাবে ছেড়ে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রশ্ন উঠেছে।

​এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সচেতন মহল সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Back to top button