অপরাধ

রূপগঞ্জে ইয়াবা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জে ইয়াবা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

​৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নধীন মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজিম উদ্দিনের নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে মঙ্গলখালী এলাকার জনৈক মো. সাইদুর রহমানের উত্তর পাশের টিনশেড বিল্ডিংয়ের পশ্চিম পাশের রুমের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

​মো. সাইদুর রহমান (৪৫), পিতা- মৃত কাশেম মিয়া, মাতা- মৃত জোলেখা বেগম। ইব্রাহিম কসাই (৪০), পিতা- মৃত হাসুমুদ্দিন, মাতা- সাজেদা বেগম। (উভয় সাং- মঙ্গলখালী, ০৩ নং ওয়ার্ড, মুড়াপাড়া ইউপি, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ) মো. রাজন মিয়া (২৪), পিতা- মো. মনির মিয়া, মাতা- মোসা. সালমা বেগম। (সাং- ব্রাহ্মণগাঁও, ০৪ নং ওয়ার্ড, মুড়াপাড়া ইউপি, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ)

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে মোট ৪০০ (চারশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Back to top button