অপরাধ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৬০

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলা জুড়ে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে জোরালো চিরুনি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে মোট ৬০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছে।

​জেলা পুলিশ সূত্রে জানা যায়, মোট গ্রেফতারকৃত ৬০ জনের মধ্যে মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ৪০ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্য রয়েছে।

​

​নারায়ণগঞ্জ সদর থানা: ১৬০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১ জন মাদকসেবী ও অন্যান্য ধারায় ১ জনসহ মোট ৩ জন।

​ফতুল্লা মডেল থানা: ৫ জন মাদকসেবী, ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ১১ জন।

​সিদ্ধিরগঞ্জ থানা: ২০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী ও নিয়মিত মামলার ১ জনসহ মোট ৪ জন।

​বন্দর থানা: ৭ জন মাদকসেবী এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ৮ জন।

​সোনারগাঁও থানা: ২০ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ২ জন সদস্যসহ সর্বোচ্চ ২৪ জন।

​রূপগঞ্জ থানা: ৫ জন মাদকসেবী এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৮ জন।

​আড়াইহাজার থানা: নিয়মিত মামলার ১ জন এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ২ জন।

​জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Back to top button