অপরাধ

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ আক্রান্ত মামলা রুজু এবং রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৩ জন আসামি গ্রেফতার

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ আক্রান্ত মামলা রুজু এবং রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৩ জন আসামি গ্রেফতার

 

০৫-০৫-২০২৬ খ্রিঃ সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল জনাব মোঃ মেহেদী ইসলাম ও অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা জনাব এ.আইচ. এম সালাউদ্দিন’দ্বয়ের নেতৃত্বে

একটি আভিযানিক দল ভোররাত ০৫:০০ ঘটিকার সময় অস্ত্র আইনের মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ শামীম মিয়া (৪০) কে অত্র থানাধীন ৮ নং ওয়ার্ড চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আসামি মোঃ শামিম মিয়া (৪০) কে তার নিজ বাড়ীর বসত ঘরের ভিতর থেকে গ্রেফতার করে থানায় ফেরার পথে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ১৫০-২০০ জনের একটি দল বেআইনীভাবে জনতাবন্ধ হয়ে রাম-দা, লোহার পাইপ, ছোরা, লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে বহনকারী সরকারি গাড়ি অবরোধ করে অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উপর হামলা করে আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে ছিনিয়ে নিয়া যায়। এসময় সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল এবং অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা এর সরকারি গাড়ী ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশ সদস্যরা আহত হয়।

 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রূপগঞ্জ থানা পুলিশ, পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স, র্যাব ও বিজিবি যৌথভাবে সাড়াশী অভিযান পরিচালনা করে। অতঃপর অভিযান পরিচালনা করে পরিকল্পিতভাবে মব সৃষ্টিকারী আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার সাথে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১৩ জনসহ ৪০ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা ১৫০/২০০ জনের বিরুদ্ধে বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান করায় পুলিশ আক্রান্ত মামলা রুজু করা হয়েছে । গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Back to top button