আইন-আদালত

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১২

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

রোববার (৩ মে) পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, মাদকসহ ৪ জন, চুরির মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- নাদিম (২৯), পাখির আলী (৪০), সাজ্জাদ আহাম্মেদ আলী (২২), কাউসার হোসেন হৃদয় (৩০), আল মইন হাসান ওরফে মাহিন (২৫), মো. নুরুউদ্দিন (৪০), আশিক সাউদ (১৯), মো. নিজাম (৩০), মো. মুন্না শেখ (২৬), মো. তানভীর (২৬), হিরন আহাম্মেদ রবিউল (২৫), এবং মো. নাঈম (২০)।

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Back to top button