আইন-আদালত

নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল, হেরোইন ও বাইকসহ দুই ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল, হেরোইন ও বাইকসহ দুই ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৫০ পুরিয়া হেরোইন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর থানাধীন ২নং রেলগেটের সংলগ্ন মনির রেস্তোরাঁর উত্তর পাশে ‘সাজ্জাদ ট্রেডার্স’-এর সামনের খালি জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​

১. এমদাদুল হক (২৭): নেত্রকোনার দুর্গাপুর থানার বড় বাট্টা এলাকার মৃত ইদ্রিস ও মরিয়মের ছেলে। বর্তমানে ফতুল্লা থানার মাসদাইর বাজার চশমাওয়ালার বাড়ির ভাড়াটিয়া।

২. মোঃ জিহাদ (২৪): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী (বাঁশবাড়ী) এলাকার মোঃ শাহিন ও পলির ছেলে। বর্তমানে ফতুল্লা থানার চানমারী বস্তির বাসিন্দা।

​পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জনাব মোঃ শামীম হোসেনের সার্বিক সহযোগিতায় মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালিত হয়। এর ধারাবাহিকতায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শেখ সাইয়াদুর রহমান, এএসআই (নিরস্ত্র) মোঃ আমিরুল হাসান ও এএসআই (নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমান আজাদসহ একটি দল রাত্রিকালীন ‘হোন্ডা মোবাইল-১’ ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করেন।

​চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই আসামির কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন (ওজন ৫ গ্রাম, আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা), গায়ে ইংরেজিতে ‘Special MADE IN USA’ খোদাই করা ১টি বিদেশী পিস্তল এবং ছিনতাইয়ে ব্যবহৃত ১টি ‘APACHE 160cc 8V’ রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদর ও আশেপাশের থানা এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে ছিনতাই এবং মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

​

পুলিশের সিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় দেখা যায়, আসামী এমদাদুল হকের বিরুদ্ধে ফতুল্লা থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে (যা চলতি বছরের ২৭ জানুয়ারি দায়ের করা হয়)। অপর আসামী মোঃ জিহাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় ২০২১ সালের ৯ মে দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।

Leave a Reply

Back to top button