আইন-আদালত

বিশেষ অভিযানে নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

বিশেষ অভিযানে নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার যৌথ বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলায় বিভিন্ন অপরাধে জড়িত ১০৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে জেলার ৭টি থানা ও ডিবি পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​

২৪ ঘণ্টার এ অভিযানে গ্রেফতারকৃত ১০৫ জনের মধ্যে রয়েছেন

​মাদকসেবী: ৭৬ জন

​অন্যান্য ধারার আসামি: ১২ জন

​ওয়ারেন্টভুক্ত আসামি: ১০ জন

​কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য: ০৬ জন

​কিশোর গ্যাং সদস্য: ০৫ জন

​মাদক ব্যবসায়ী: ০৩ জন (উদ্ধার: ৬০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা)

​নিয়মিত মামলার আসামি: ০২ জন

​

​ফতুল্লা মডেল থানা: সর্বাধিক ৩৮ জন আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। এর মধ্যে মাদকসেবী ২৭ জন, কিশোর গ্যাং সদস্য ৫ জন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি রয়েছেন।

​সোনারগাঁও থানা: অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ২০ জন মাদকসেবী এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

​রূপগঞ্জ থানা: ৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

​বন্দর থানা: মাদকসেবী ৬ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য ধারায় ৩ জনসহ মোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

​নারায়ণগঞ্জ সদর থানা: মাদকসেবী ৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

​আড়াইহাজার থানা: মাদকসেবী ১ জন এবং নিয়মিত মামলার ২ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

​সিদ্ধিরগঞ্জ থানা: অভিযান চালিয়ে ২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

​জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানান, জেলার সার্বিক নিরাপত্তা ও সামাজিক শান্তি নিশ্চিত করতে মাদক ও অপরাধবিরোধী এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Back to top button