
কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় নিহত যুবদল নেতা কাউসারের মরদেহ দেখতে ও তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে তাঁর বাসভবনে যান কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
শনিবার (১৭ অক্টোবর) নেতৃবৃন্দ নিহতের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন।
এ সময় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নির্দেশ প্রদান করেন।
উক্ত উপস্থিতিতে স্থানীয় দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

