শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের বস্তু বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের বস্তু বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বস্তু বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সহ- সম্পাদক শ্রীমতী অর্পণা রায় দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) দুপুরে শহরের দেওভোগ আখড়ায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সার্বিক তত্ত্বাবধানে এই বস্তু বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সহ- সম্পাদক শ্রীমতী অর্পণা রায় দাস শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনার আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবছর হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার কোটি থেকে বাড়ি সেটাকে ৫ কোটি টাকা করেছেন। বিএনপিতে হিন্দু সম্প্রদায়ের পাশা আছে এটা তার প্রমাণ। শুধু তাই না তিনি আসার পরে আমাদের ঢাকা কালী মন্দির থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন দখল করেছে সেখান থেকে উদ্ধার করে দিয়েছেন । আপনারা দোয়া করবেন আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য তিনি যেন দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, বিএনপির সরকার সব সময় হিন্দু সম্পদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে। আপনারা এই দেশে বাস করেন আপনার এই দেশের নাগরিক। আপনারা দেখেছেন দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী সরকার এদেশে বলেছিল যে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। আর তারা বলে তো তারা হিন্দু সম্প্রদায়ের আপনজন। কিন্তু আপনারা দেখেছেন তারা দীর্ঘ সাড়ে ১৫ বছর ক্ষমতায় তাদের দ্বারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছিল হিন্দু সম্প্রদায় লোকজন। বিএনপির সব সময় মানুষের কল্যাণে কাজ করে কথায় নয় কাজে বিশ্বাসী।
আমরা আপনাদের পাশে আছি আপনারা নির্ভয় দুর্গাপূজা উদযাপন করবেন। আমরা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দরা আপনাদের পাশে আছি।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কার্ত্তিক ঘোষ, সাধারণ সম্পাদক মিঠুন মোদক এবং নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।

