সারাদেশ

নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারের জেলা ও বিচার বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ

নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারের জেলা ও বিচার বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ

নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান জেলার বিচার বিভাগ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

​৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (সোমবার) পুলিশ সুপার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে, এম, মহিউদ্দীনের দপ্তরে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

​সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জনসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় একটি সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

​সৌজন্য সাক্ষাৎ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জের কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

Leave a Reply

Back to top button