রাজনীতি

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও তাঁর পরিবারকে নিয়ে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও তাঁর পরিবারকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিয়ন বিএনপি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শহিদুল ইসলাম টিটু এবং তাঁর পরিবারকে নিয়ে সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত অসত্য ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।

০৮/০৯/২০২৬ তারিখে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষে সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং সাধারণ সম্পাদক মোহাঃ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

​প্রতিবাদলিপিতে বলা হয়, জনাব শহিদুল ইসলাম টিটু একজন মৃত্যুঞ্জয়ী ও জনপ্রিয় নেতা। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথের অগ্রভাগে থেকে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন করতে গিয়ে তিনি মিথ্যা মামলা, হামলা, জেল-জুলুম এবং গুমের শিকার হয়েছেন। এমনকি আওয়ামী পৈশাচিক পুলিশ বাহিনীর গুলিতে তিনি নিজের এক চোখ হারানোর উপক্রমের মুখোমুখি হয়েছিলেন, যা দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও প্রচার হয়েছে।

​নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, এমন একজন নির্যাতিত ও ত্যাগী নেতার সম্মান দল সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে। তবে তাঁর নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাঁকে সমাজ ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভিত্তিহীন তথ্যের ওপর ভিত্তি করে কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

​বিজ্ঞপ্তির শেষে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানানো হয় এবং মহান আল্লাহর দরবারে সংশ্লিষ্ট সকলের সঠিক শুভবুদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Back to top button