কুমিল্লার কাবিলার ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থীর মরদেহ মর্গে প্রেরণ।
কুমিল্লা জেলা প্রতিনিধি: মোঃ মেহেদী হাসান সোহেল

কুমিল্লার কাবিলার ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থীর মরদেহ মর্গে প্রেরণ।
কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজ সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হওয়া ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের (২৮) মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে কাবিলাস্থ ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, কাবিলা এলাকার ওই জলাশয় থেকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনের জন্যই মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

