বিবিধ

মিশনপাড়া ও কালীবাজারে ইজিবাইক চলাচলের দাবিতে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া ও কালীবাজার এলাকায় ইজিবাইক ও বড় অটো রিকশা প্রবেশের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় যানটির চালকরা। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ‘ইজিবাইক বড় অটো চালক কল্যাণ পরিষদ, নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিপুলসংখ্যক চালক অংশ নেন।

​মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে চালকরা বলেন, শহরের গুরুত্বপূর্ণ এই দুই রুটে ইজিবাইক ও অটো চলাচলে নিষেধাজ্ঞা থাকায় তাদের দৈনিক আয় আশঙ্কাজনকভাবে কমে গেছে। আয়ের পথ সংকুচিত হয়ে পড়ায় পরিবার-পরিজন নিয়ে দৈনন্দিন জীবনযাত্রা চালানো এখন তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

​চালকরা অতি দ্রুত এসব এলাকায় ইজিবাইক ও বড় অটো প্রবেশের অনুমতি দেওয়ার জোর দাবি জানান। সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে তাদের ন্যায্য দাবি মেনে না নেওয়া হলে মিশুকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।

Leave a Reply

Back to top button