আইন-আদালতরাজনীতি

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ কৃষিমন্ত্রীর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় নিহত যুবদল নেতা কাউসারের মরদেহ দেখতে ও তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে তাঁর বাসভবনে যান কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

​শনিবার (১৭ অক্টোবর) নেতৃবৃন্দ নিহতের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন।

​এ সময় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নির্দেশ প্রদান করেন।

​উক্ত উপস্থিতিতে স্থানীয় দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button