অপরাধ

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এই নেতাকর্মীদের শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকা হতে রাত ১২:০০ ঘটিকার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপের আশপাশের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​১. মো. মফিজুর (৪০): পিতা-মৃত মোতাহার হোসেন হাওলাদার, ভোলা জেলার বাসিন্দা। বর্তমানে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা (কাঠের পুল) এলাকার মমিনুলের বাড়ির ভাড়াটিয়া।

​২. রুহুল আমিন (৪৮): পিতা-নূর মোহাম্মদ, সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার বাসিন্দা এবং বঙ্গবন্ধু পরিষদের সক্রিয় সদস্য।

​৩. মো. রুবেল (২৮): পিতা-মোঃ মিজান, বরগুনার মুলাদির বাসিন্দা। তিনি তাঁতীলীগের সক্রিয় সদস্য এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনা মিয়া মার্কেটের ম্যানেজার হিসেবে কর্মরত।

​৪. মো. সোহেল (৪২): পিতা-সিদ্দিক মিয়া, সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকার বাসিন্দা। তিনি স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য ও মিছিলে অংশগ্রহণকারী।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সবাই সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও বিভিন্ন মিছিলে অংশ নিয়েছিলেন। শনিবার সকালে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Back to top button