সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

 

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি গণভোটের মাধ্যমে প্রকাশিত জনমতের বাস্তবায়নের দাবি জানান। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ২ থেকে ৯ জুলাই পর্যন্ত মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে গণঅভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও স্মরণসভা।

এছাড়া ১৭ জুলাই গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যুব র্যালি অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত থানা ও ওয়ার্ড পর্যায়ে জুলাই স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে। একই সময়ে থানা ভিত্তিক গণরায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশও অনুষ্ঠিত হবে।

কর্মসূচি অনুযায়ী, ১ আগস্ট মহানগরীর উদ্যোগে গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে গণসমাবেশ ও বিভিন্ন কর্মসূচি এবং ৫ আগস্ট মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ছাত্রনেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মাওলানা মো. আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জি. মো. মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মো. জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিনসহ প্রমূখ।

Leave a Reply

Back to top button