অপরাধ

সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ অস্ত্রধারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ০১টি সচল পিস্তল ও ০১টি ম্যাগাজিনসহ মোঃ নাজির হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ ৩০ জুন, ২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত নাজির হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বেজগাঁও এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকার আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হক স্যারের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানের দায়িত্বে ছিলেন এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন ও এএসআই (নিরস্ত্র) এস এম ইলিয়াস হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

​অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১/২, এনায়েতনগর সাকিনস্থ মিজি মেনশনের (হোল্ডিং নং-২০৬, ব্লক-বি, ওয়ার্ড নং-৮) জনৈকা আয়শা খাতুন এর বাড়ীর পশ্চিম পাশে অভিযান চালায়। সেখানে ইটের প্রাচীর বেষ্টিত একটি তেঁতুল গাছের শিকরের ভিতর লুকিয়ে রাখা অবস্থায় ০১টি সচল পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং আসামির কাছ থেকে ০১টি কালো রঙের রিয়েলমি (realme) অ্যানড্রয়েড মোবাইল ফোন উদ্ধারসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave a Reply

Back to top button