বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আনন্দ র্যালিতে সেন্টুর যোগদান
বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আনন্দ র্যালিতে সেন্টুর যোগদান

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ র্যালিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশাল মিছিল নিয়ে যোগদেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কর্মসূচিতে অংশ নেন।
জাকির হোসেন সেন্টু বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মোতালেব হোসেন, শেখ ফরিদ, মাঈনউদ্দিন আহমেদ, সালাউদ্দিন, মঈন আহমেদ, নাজিম উদ্দীন, রুবেল, বিশাল, বিল্লাল, আকাশ, জিসান,মেহেদী সহ অসংখ্য নেতৃবৃন্দ।

