রাজনীতি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ডিআইটি এলাকায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ মজিদ এর সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গত ১৫ বছরে দেশকে বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি সেই অবস্থা থেকে দেশকে রক্ষা করেছে এবং জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে।

 

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নিয়ে যাব।

 

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, হাজী নুর উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম মজনু ও মনিরুজ্জামান মনির, যুবদল নেতা পারভেজ মল্লিক, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন প্রধান, সাধারণ সম্পাদক মাহবুব, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ, হাজী কামাল, শাহিন মাদবর, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button