রাজনীতি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: গোগনগর ইউনিয়ন বিএনপির বিশাল শোডাউন ও র্যালি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: গোগনগর ইউনিয়ন বিএনপির বিশাল শোডাউন ও র্যালি

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ র্যালিতে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন এর নেতৃত্বে বিশাল মিছিল শোডাউন করে যোগদান করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কর্মসূচিতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ জাহাঙ্গীর আলম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, ১নং ওয়ার্ড সভাপতি আবদুর রব বেপারী, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাদ্দাম হোসেন সহ গোগনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।

