নারায়ণগঞ্জ জেলার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে জেলা প্রশাসনের সংবর্ধনা
নারায়ণগঞ্জ জেলার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে জেলা প্রশাসনের সংবর্ধনা

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে বদলি হওয়া জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
অনুষ্ঠানে তাঁর কর্মকালীন সময়ের নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় রাখা গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বক্তারা বলেন, কর্মক্ষেত্রে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব জেলাবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির মহোদয়ের সভাপতিত্বে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-১১ এর সিও মহোদয়, ৬২ বিজিবি-এর সিও মহোদয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পুলিশ সুপার মহোদয়, এনএসআই-এর যুগ্ম পরিচালক মহোদয়, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মহোদয়, ডিজিএফআই-এর সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

