‘বউ আমাকে জুতা দিয়ে মারছে’, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল
‘বউ আমাকে জুতা দিয়ে মারছে’, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

‘আমার বউ মারছে, বউ মারছে, আমার বউ আমাকে জুতা দিয়ে মারছে’— মদ খয়ে এভাবেই বিলাপ করতে দেখা গেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানকে। তার এমন বক্তব্য ও অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে শহর থেকে বন্দর নদী পারাপাড়ে সদর নৌ থানার পাশে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের মদ্যপ অবস্থায় সড়ক ও ঘাটে বিলাপ করা এবং নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান মাতাল অবস্থায় মাটিতে বসে গান গাইছেন, নাচছেন এবং মাঝেমধ্যে বিলাপ করছেন। এ সময় উপস্থিত জনতা তাকে বিভিন্ন প্রশ্ন করলে তিনি স্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অসংলগ্ন মন্তব্য করেন এবং নিজে মদ পানের কথা প্রকাশ্যে স্বীকার করেন। তার এমন অস্বাভাবিক আচরণ দেখতে ঘাটে আশপাশের বহু মানুষ ভিড় জমান এবং অনেকেই মোবাইলে পুরো দৃশ্য ধারণ করেন। একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের এমন কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে ওই এসআই বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং তার পরিবারের কাছ থেকে চিকিৎসাপত্রও সংগ্রহ করা হয়েছে। তিনি আরও জানান, ভিডিওটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতির জন্য পাঠানো হলেও এখন পর্যন্ত ওপর মহলের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি।

