বিবিধ

ঐতিহ্য ও শৃঙ্খলায়: নারায়ণগঞ্জ জেলা ট্রাক-ট্যাংক লড়ি কভারডভ্যান শ্রমিক ইউনিয়ন

ঐতিহ্য ও শৃঙ্খলায়: নারায়ণগঞ্জ জেলা ট্রাক-ট্যাংক লড়ি কভারডভ্যান শ্রমিক ইউনিয়ন

নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংক লড়ি কভারডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২৫৫৮) একটি সরকার অনুমোদিত ও ঐতিহ্যবাহী সংগঠন।

 

দীর্ঘদিন ধরে আমরা অত্র অঞ্চলের মেহনতি শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার আদায়ে ও তাদের কল্যাণে শান্তিপূর্ণভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল এ সংগঠনের সভাপতি -হাসান আহাম্মেদ সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ শহিদ এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার ও নোংরা গুজব ছড়াচ্ছে।

 

উক্ত কুচক্রী মহলটি তাঁকে সাব্বির আহমেদ শহীদকে

“ডাকাইত শহিদ” নামে কুরুচিপূর্ণভাবে আখ্যায়িত করে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে প্রকৃত সত্য আমরা আপনাদের জানানো হলো আসল সত্য জানুন, বিভ্রান্তি ছড়াবেন না। কোনো অপরাধমূলক রেকর্ডে নাম নেই সাব্বির আহাম্মেদ শহিদ এর তিনি একজন সম্মানিত শ্রমিক নেতা। বাংলাদেশের কোনো থানা বা আদালতে তাঁর বিরুদ্ধে কোনো প্রকার ফৌজদারি মামলা বা অভিযোগ নেই। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর চরিত্র হননের জন্য এই ভিত্তিহীন উপাধি ব্যবহার করা হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

 

আমাদের ইউনিয়নের প্রতিটি টাকার আয়-ব্যয় সরকারি নিয়ম এবং গঠনতন্ত্র মেনে পরিচালিত হয়। সর্বশেষ সরকারি অডিটেও আমাদের কোনো আর্থিক অনিয়ম পাওয়া যায়নি। আসন্ন সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা, সাধারণ শ্রমিকদের মাঝে বিভেদ তৈরি করা এবং আমাদের দীর্ঘদিনের সুনাম নষ্ট করাই এই কুচক্রী মহলের মূল উদ্দেশ্য।

 

আপনাদের প্রতি আমাদের আহবান থাকবে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের মিথ্যা প্রপাগান্ডা ও গুজবে কান দেবেন না। সত্যের পক্ষে থাকুন মেহনতি মানুষের পাশে থাকুন।আমরা এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ।

 

সংগঠনের সকল কার্যক্রমে আমরা আপনাদের সহযোগিতা ও দোয়া আমাদের একান্ত কাম্য নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংক লড়ি কভারডভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক সাব্বির আহাম্মেদ শহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিকদার বাপ্পি চিশতি এবং কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button